মার্সেলের ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

মার্সেল পণ্য: বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহারের সুযোগ

ইলেকট্রনিকস ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু হয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টেলিভিশন, এসি বা সিলিং ফ্যান কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ বিভিন্ন উপহার পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ সুবিধা চলবে।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় মার্সেলের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

ক্যাম্পেইনের আওতায় মার্সেলের নির্ধারিত পণ্য কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল নিবন্ধন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে নির্ধারিত হবে তার প্রাপ্য উপহার। ফিরতি খুদে বার্তায় উপহারের তথ্য জানানো হবে এবং সংশ্লিষ্ট শোরুম থেকে তা সংগ্রহ করতে পারবেন ক্রেতারা।

উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাসের চুলা, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি ও বৈদ্যুতিক কেটলিসহ বিভিন্ন পণ্য। পাশাপাশি রয়েছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাকের সুযোগ।

অনুষ্ঠানে চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে মার্সেলের ক্রেতারা বাড়তি সুবিধা পাচ্ছেন। আগের আয়োজনগুলোতে গ্রাহকদের সাড়া পাওয়ায় ধারাবাহিকভাবে নতুন পর্ব চালু করা হয়েছে। এবারের ক্যাম্পেইনও ক্রেতাদের মধ্যে সাড়া ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, গ্রাহকের সন্তুষ্টি ও আস্থা বাড়াতে মানসম্মত সেবা এবং বাড়তি সুবিধা দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যেই এবারের ক্যাম্পেইনে ঘরোয়া প্রয়োজনীয় বিভিন্ন পণ্য উপহার পাওয়ার সুযোগ রাখা হয়েছে। প্রচার কার্যক্রমে পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, মার্সেলের পণ্য টেকসই, বিদ্যুৎসাশ্রয়ী ও সাশ্রয়ী মূল্যের। পাশাপাশি গ্রাহকদের দ্রুত ও মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। পণ্যের বৈশিষ্ট্য ও ক্যাম্পেইনের সুবিধাগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দিতে দেশজুড়ে প্রচার কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, হেড অব বিজনেস মো. রুহিন সাব্বির, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনলাইনে যুক্ত ছিলেন দেশের বিভিন্ন অঞ্চলের মার্সেল পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিরা।

প্রতিষ্ঠানটি জানায়, বিক্রয়োত্তর সেবা সহজ ও দ্রুত করতে ডিজিটাল গ্রাহক তথ্যভান্ডার গড়ে তোলা হচ্ছে। পণ্য কেনার পর নিবন্ধনের মাধ্যমে ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোডসহ প্রয়োজনীয় তথ্য প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভারে সংরক্ষণ করা হয়। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে সহজে সেবা নেওয়া যায়। এ নিবন্ধনে ক্রেতাদের উৎসাহিত করতেই নিয়মিত ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করছে প্রতিষ্ঠানটি।