বাঁশখালীতে আইনশৃঙ্খলা ও মানব পাচারবিষয়ক সভা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা ও মানব পাচারবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সাইফুল আমীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হামিদ, সমাজসেবা কর্মকর্তা মো. ওবাইদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাইল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার এবং উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোশাররফ হোসেন মানিক।

এ ছাড়া সাধনপুরের চেয়ারম্যান কে এম সালাহ উদ্দীন কামাল, পুকুরিয়ার চেয়ারম্যান মো. আসহাব উদ্দীন, বাহারছড়ার চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ, পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এজিএম ডালিম কুমার, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, বাঁশখালী প্রেসক্লাবের সদস্যসচিব মুহাম্মদ মিজান বিন তাহের, এনজিও প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, উপজেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। তবে মাদক নির্মূলে যুবসমাজসহ সবাইকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে মসজিদের ইমাম এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলামও মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, মাদক নির্মূলে যুবসমাজসহ সবাইকে এগিয়ে আসতে হবে। এ জন্য মসজিদের ইমাম এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মানব পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।