দিনে নয়, রাতেও বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ নিচ্ছেন ইউএনও আবদুর রহমান

শুধু দিনের বেলা নয়, রাতেও বিভিন্ন এলাকায় ঘুরে এলাকার ছাত্র-ছাত্রীদের পড়ালেখার খোঁজখবর নিচ্ছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ নেন, অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন এবং শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হতে উৎসাহ প্রদান করেন। এ সময় শিশুদের উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ইউএনও মো. আবদুর রহমান বলেন, শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে পড়ালেখা করে এবং বিপথগামী না হয়, সে লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার মান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ছবির ক্যাপশনঃ দিনে নয়, রাতেও বাড়ি বাড়ি গিয়ে  শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ নিচ্ছেন ইউএনও মো. আবদুর রহমান।