নিজের রেকর্ডের দিনেও হার দেখলেন জিমি

বাংলাদেশ হকির ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় যুক্ত করলেন তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। ভারতের জলন্ধরে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে জাপানের বিপক্ষে মাঠে নেমে আন্তর্জাতিক ক্যারিয়ারের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এই কীর্তির স্বীকৃতি হিসেবে ম্যাচ শুরুর আগে তাকে বিশেষ সম্মাননা দিয়েছে আয়োজক কমিটি।

আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) দাপ্তরিক হিসাব অনুযায়ী, জাপানের বিপক্ষে ম্যাচটি ছিল জিমির আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫০তম ম্যাচ। তবে জিমির নিজের হিসাব অনুযায়ী এটি ছিল তার ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ। কিন্তু নিজের রেকর্ডের ম্যাচেও হার এড়াতে পারেননি জিমি। জাপানের কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। 

পাকিস্তানের জায়গা টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ। টানা দুই ম্যাচ হারল। বুধবার আয়োজক ভারতের কাছে ১৩-০ ব্যবধানে হেরে আসর শুরু করেছিল।

 

নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।