ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তোলেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন।
বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেলোওয়ার হোসেন বলেন, বেশ কয়েকটি কেন্দ্রে তার এজেন্টকে বের করে দেওয়া, ভোট দেওয়ার অপরাধে কর্মী সমর্থকদের উপর হামলা, কেন্দ্র দখল করে ধানের শীষে সিল মারা, প্রিসাইডিং অফিসারদের ছবি সম্বলিত পরিচয়পত্র না থাকাসহ নানা অনিয়মের কথা বলেন।
এসময় তিনি বলেন, এসব অভিযোগের কথা রিটার্নিং কার্যালয়ে জানানোর পরেও কোন প্রতিকার হয়নি। এরই প্রতিবাদে শুক্রবার বিকেলে প্রতিবাদ সমাবেশ কথাও জানান জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন।