জাল ভোট দেওয়ার অভিযোগে চার মাদ্রাসা ছাত্র আটক

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে চারজনকে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্র থেকে তিন জনকে এবং ২৯ মাইল ধন্দগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে একজনকে আটক করা হয়।

দানারহাট ফাজিল মাদ্রাসার আটককৃতরা হলেন, আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হিমেল,সিয়াম ও মিনহাজ। 

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম বলেন, সবার সহযোগিতায় এই কেন্দ্রে তিনজন ভুয়া ভোটারকে শনাক্ত করা হয়েছে। এ সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। আপাতত তাদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক (ডাব)।

সর্বশেষ সর্বাধিক পঠিত