বৈশাখী টেলিভিশনের সরাসরি সংগীতানুষ্ঠান ‘বৈশাখী ফোক লাইভ’-এ সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী সুমাইরা সঙ্গী ও কাজল আরিফ। আজ ৩০ অক্টোবর রাত ৮টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে এই দুই শিল্পীর সংগীত পরিবেশনা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মামুন আব্দুল্লাহ। উপস্থাপনা করবেন আইনুন পুতুল। সুমাইরা সঙ্গী ও কাজল আরিফ বলেন, ‘দর্শকদের কথা মাথায় রেখে তাদের ভালো লাগার কিছু গান পরিবেশন করব বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় এই অনুষ্ঠানে। গানগুলো দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস। তাদের ভালো লাগাই আমাদের পরম প্রাপ্তি।’