শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে রাজপথে নেমে সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

গতকাল বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন মিরপুর-ফার্মগেট সড়কে অবস্থান নেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিভিন্ন প্রতিবাদী সেøাগান দিতে থাকেন। সড়ক অবরোধের কারণে সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ১৯৩৮ সালে তাদের প্রতিষ্ঠানের জন্য অধিগ্রহণকৃত এই ঐতিহাসিক মাঠটি দীর্ঘদিন বাণিজ্য মেলার নামে ব্যবহারে হাতছাড়া ছিল। এখন মেলা সরিয়ে নেওয়ার পর জমিটি বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষা ও গবেষণার জন্য ফেরত দেওয়ার কথা থাকলেও সেখানে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।