তাহসিফের মোটরসাইকেল মিলল টঙ্গীতে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এর আগে তাহসিফের মৃত্যুর ঘটনায় তার ব্যবসায়িক পার্টনার ও এলাকার ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নেয় পিবিআই। মরদেহ উদ্ধারের আগের দিন রাতে দ্বীপের সঙ্গে কয়েক ঘণ্টা সময় কাটিয়েছিলেন তাহসিফ।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে তথ্য সংগ্রহের জন্য তাকে রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসা থেকে পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে নেয়া হয়। 

তাহসিফ নিখোঁজ হওয়ার আগে সিসিটিভি ফুটেজে তার সাথে যাকে শেষবার বাইকে দেখা গিয়েছিল, সেই জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মামলাটির মূল তদন্তভার যৌথভাবে দেখছে নৌ-পুলিশ এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে ঘটনাটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় পিবিআই এখানে শুরু থেকেই ছায়া তদন্ত চালাচ্ছে এবং উদ্ধারকৃত বাইক ও অন্যান্য আলামত মূল তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করছে।

সিসিটিভির ফুটেজ অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে দ্বীপ একটি মোটরসাইকেল নিয়ে তাহসিফ সাউরির বাসার নিচে গ্যারেজে আসেন। সেখানে প্রথমে তিনি মোটরসাইকেলে তার হেলমেটটি রাখেন। এরপর পাশেই নিজের পোশাক দিয়ে চোখ-মুখ মুছতে দেখা যায় তাকে।

কিছুক্ষণের মধ্যেই বাসা থেকে নেমে গ্যারেজে চলে আসেন তাহসিফ। এরপর দ্বীপের সঙ্গে হাত মেলান। সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে দুজনকে দুটি মোটরসাইকেলে করে বাইরে চলে যেতে দেখা যায়।

বুধবার (২8 অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।