এইচএসসি ও সমমানের ফল আজ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হবে। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভা কক্ষে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

সাংবাদিকদের সামনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে পারবে।

প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।