চলতি বছরে আলিম ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে একযোগে সারাদেশে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানেই ফলাফলের এ সারসংক্ষেপ তুলে ধরা হয়।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ৮৯ হাজার ৩২১ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ বা পাস করেছেন ৫৪ হাজার ৫৪৭ জন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন। ছাত্রদের পাসের হার ৫৮.১০ শতাংশ হলেও ছাত্রীরা বরাবরের মতোই এগিয়ে রয়েছে, তাদের পাসের হার ৬৪.৯০ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্ত ৩,২৫০ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২ হাজার ২৮ জন এবং ছাত্রী ১ হাজার ২২২ জন।
গত বছর (২০২৫ সাল) আলিম পরীক্ষায় পাসের হার ছিল ৭৫.৬১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ২৬৮ জন। সেই তুলনায় এবার পাসের হার প্রায় সাড়ে ১৪ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১,০১৮ জন কমেছে।