শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে সচেতন করার নির্দেশ মাদরাসা বোর্ডের

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম

শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার-বিধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে, প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য দেশের সকল মাদরাসাকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বুধবার (২২ জুলাই) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুমোদিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে, দেশের সকল মাদরাসায় এ সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ দেওয়া হলো।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বোর্ডের আওতাধীন সকল স্তরের মাদরাসার (দাখিল, আলিম, ফাজিল ও কামিল) অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যদের নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত