ছাদে সোলার প্যানেল বসালে কর ছাড়: জ্বালানিমন্ত্রী

ছাদে সোলার প্যানেল বসালেই কর ছাড় হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান মন্ত্রী।

তিনি জানান, সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদন বিষয়ে আইন পাস হবে।

জ্বালানিমন্ত্রী বলেন, ছাদভিত্তিক সৌর প্যানেল স্থাপনের ক্ষেত্রে দেশের যুবকরা ব্যবসা করার সুযোগ পাবে। কর্মসংস্থান বাড়বে।

তিনি আরও বলেন, এলএনজি টার্মিনাল চ্যালেঞ্জিং হলেও, জনগণের চাহিদা বিবেচনায় সরকারকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে।