গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে গৌরীপুর পৌরসভা ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের যৌথ উদ্যোগে এ অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এবিএম কাউসার জামান, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা, সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল হোসেন, সহসভাপতি হুমায়ুন কবির, সদস্য কাজী আব্দুল্লাহ আল আমিন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সম্মানিত সদস্য আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, রায়হান উদ্দিন সরকার, আরিফ আহমেদ, কামাল উদ্দিন, আব্দুর রউফ দুদু, মতিউর রহমান, সুপক রঞ্জন উকিল, মাহফুজুর রহমান, শামীম আলভী, গোলাম মোস্তুফা ও আশিকুর রহমান আশিকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযানে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এবিএম কাউসার জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না। প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।