ত্রিশালে মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ময়মনসিংহের ত্রিশাল বাগান ইসলামিয়া আলিম মাদরাসার নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) চারতলা ভিতবিশিষ্ট একতলা ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিশালের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর ইসলাম, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, আনিছুজ্জামান মৃর্ধা, জিয়াউল হাসান জামিল ও আব্দুল আউয়াল ফরাজী।

এছাড়া বক্তব্য দেন মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসেন, ত্রিশাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এমদাদুল হক, মঠবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম মোস্ততাক সোহেল এবং ত্রিশাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, শিক্ষার্থীদের সময়ের মূল্য দিতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল ভালো করতে হলে শিক্ষকদের শিক্ষার্থীদের ভালোভাবে পাঠদান করতে হবে।