বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বিশেষ শোভাযাত্রা ও হাত দোয়া প্রদর্শনী বুধবার(২৮ অক্টোবর) সকালে দরিরামপুর মডেল স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আজকের এ দিবসে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে আমাদের অভিভাবকরা যদি সন্তানদের হাত ধোয়ার জন্য উদ্বুদ্ধ করেন তাহলে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকবে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনন্যার মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মহিউদ্দীন আহমেদ, ত্রিশাল সরকারী নজরুল একাডেমির (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুমসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা।