মানিচেঞ্জার্স অ্যাসোসিয়েশনে এজিএম অনুষ্ঠিত

মানিচেঞ্জার্স অ্যাসোসিয়েশনে অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) গুলশানে ইমানুয়েলশন পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২৬ অর্থ বছরে বার্ষিক সাধারণ সভায় নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়। একই সঙ্গে কোম্পানি আইনের বিধিতে উচ্চ আদালতের রায় অনুসরণ করে ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থ বছরের ডিভিসিকৃত নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়।

সভায় বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে এডি ব্যাংকের সমপরিমাণ ১৮ হাজার ডলার এন্ডোসম্যান্ট ক্ষমতা প্রদান করায় সভায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করা হয়। এসএম জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী গৌতম দে, সাংগঠনিক সম্পাদক- কেএম মাকছুদুর রহমান, কোষাধ্যক্ষ- সবুজ মোল্লা প্রমুখ।