বড়াইগ্রামে যুবকদের মাঝে সনদপত্র-ঋণের চেক বিতরণ

‘দক্ষ যুব গড়বে দেশ, কর্মই জীবন, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে বরাইগ্রামে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়। 

এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম লুৎফর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিক, জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নুর কচি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা।