উপযুক্ত স্থান
পড়ার জন্য বেছে নিন কোলাহলমুক্ত, নিরিবিলি স্থান। এমন স্থান যেখানে হঠাৎ ডেকে কেউ আপনার মনোযোগের বিঘœ ঘটাতে পারবে না। চেয়ার টেবিলের ব্যবস্থা রাখুন। পড়ার মাঝে পানি খেতে হাতের কাছে রাখুন।
মনে মনে পড়ুন
শব্দ করে পড়তে সময় বেশি লাগে। আবার অনেকে শব্দ করে না পড়লেও শৈশবের অভ্যাসবশত পড়ার সময় ঠোঁট নাড়ান। এসব অভ্যাস পড়ার গতিকে ধীর করে দেয়। তাই চেষ্টা করুন মনে মনে পড়তে।
মোবাইল ফোন দূরে রাখুন
পড়ার সময় মোবাইল ফোন দূরে রাখুন। বারবার স্মার্টফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঁকি দিলে বা গেমস খেললে পড়ার সময় যেমন বেশি লাগে তেমনি পড়ার গুণগত মানও খারাপ হয়।
সময় বেঁধে দিন
কোনো বই, অধ্যায় বা অংশবিশেষ পড়ার সময় বেঁধে দিন। প্রথম প্রথম নির্ধারিত সময়ে পড়া শেষ করতে না পারলে হতাশ না হয়ে নির্দিষ্ট সময়ে শেষ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান।
নির্দেশক ব্যবহার করুন
পড়ার সময় পয়েন্টার বা নির্দেশক ব্যবহার করলে পড়া থেকে মনোযোগ ছুটে যেতে পারে না। পয়েন্টার না থাকলে খুব সহজে নকশাদার কোনো কাঠি বা কাগজের টুকরো দিয়ে বানিয়ে নিন। তাই বলে পয়েন্টার না থাকলে আঙুলকেই পয়েন্টার হিসেবে ব্যবহার করতে পারেন।