শেরপুরে পাগলা কুকুরের কামড়ে সদর উপজেলার কয়েকটি গ্রামের নারী-পুরুষ এবং শিশুসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। হঠাৎ কুকুরের এমন বেপরোয়া আক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামগুলোতে।
আহতরা জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর থেকে হঠাৎ করেই একটি পাগল কুকুর ভাতশালা ও লছমনপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে অস্বাভাবিকভাবে ছোটাছুটি শুরু করে। পথচারীরা কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি সামনে যাকে পায় তাকেই কামড় ও আঁচড় দিয়ে দ্রুত পালিয়ে যায়। এভাবেই কয়েকটি গ্রামের শতাধিক মানুষকে কামড় দেয় ঐ পাগল কুকুরটি।
হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার সাজ্জাদ হোসেন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত আক্রান্ত ৫০ জনকে ভ্যাক্সিন দেওয়া হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে ভ্যাক্সিন দেওয়া হবে।