শেরপুরের নকলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় চুরি-ছিনতাই, মাদক, জুয়া, কেরামবোর্ডের আড়ালে অনিয়ম এবং প্রাইভেট কোচিংসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ খোরশেদ আলমসহ সভায় উপস্থিত অন্যান্য সদস্যরা।
সভায় উপজেলার চুরি-ছিনতাই প্রতিরোধ, মাদক, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং কেরামবোর্ড জুয়া খেলাকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলাজনিত সমস্যা মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি প্রাইভেট কোচিং কার্যক্রম নিয়েও আলোচনা হয়। এসব সমস্যা মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা আলোচনায় উঠে আসে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বক্তব্য রাখেন ওসি রিপন চন্দ্র গোপ।
উপজেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম।
গৌরীপুরে ১০ দিনে ৩ হত্যাকাণ্ড, বেড়েছে চুরি-ছিনতাই