নতুন সিনেমায় তুষি

সময়ের আলোচিত অভিনেত্রী নাজিফাতুষিকে নিয়ে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ‘আবার দেখা হলো’ নামের সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত।

সিনেমাটিতে তুষির পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্রপুরস্কারপ্রাপ্ত অভিনেতা সিয়াম আহমেদ। এরই মধ্যে ছবিটি নির্মাণের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। 

জানা গেছে, চলতি ১০ নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। ছবিটি প্রযোজনা করছে ফ্রেম পার সেকেন্ড। পরিকল্পনা অনুযায়ী, আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন নির্মাতা ও প্রযোজকেরা। সিনেমাটিতে আরো থাকছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। এ ছাড়া আরো কয়েকজন তারকার যুক্ত হওয়ার খবর শোনা যাচ্ছে। তবে তাদের চরিত্র কিংবা সিনেমায় উপস্থিতি নিয়ে এখনো বিস্তারিত কিছু  জানা যায়নি।