এবার নতুন পরিচয়ে দেখা মিলবে এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজও এরইমধ্যে শুরু হয়েছে।
চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিতি অর্জনের আকাঙ্ক্ষা থেকে নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস ও আবেগকে জীবন্ত রাখার তাগিদ থেকেই সিনেমাটি নির্মাণ করতে চান তিনি। এ প্রসঙ্গে বিপাশা বলেন, ‘গল্পটা বাঁচিয়ে রাখতে চাই। অনুভূতি বাঁচিয়ে রাখতে চাই। তাই সিনেমাটি বানাব, চলচ্চিত্র নির্মাতা হওয়ার জন্য না।’
১৯৭১ সালের ২৩ মার্চ জন্ম বিপাশা হায়াতের। ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির আবহে বেড়ে উঠেছেন তিনি। তার জীবনসঙ্গী তৌকীর আহমেদও একজন জনপ্রিয় অভিনেতা, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের সদস্যদের অভিনয় ও শিল্পচর্চার সঙ্গে সম্পৃক্ততা বিপাশার সৃজনশীল জীবনকে আরও সমৃদ্ধ করেছে।
মুক্তিযুদ্ধের বছরেই জন্ম নেওয়া এই শিল্পীর জীবন ও পরিচয়ের সঙ্গে বাংলাদেশের ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে। তিনি মুক্তিযোদ্ধার সন্তান। দেশের প্রতি নিজের দায়বদ্ধতা ও আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে বিপাশা বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার জন্ম ১৯৭১ সালে। আমি বাংলাদেশের মানুষ। আমি যেখানেই থাকি না কেন, দেশে ফিরে আসতে পারি। দেশের জন্য কাজ করতে পারি।’
বিবাহবার্ষিকীর দুই যুগে তৌকির-বিপাশা হায়াত
বিশাল অঙ্কের টাকার অফার ফিরিয়ে দিয়েছিলেন বিপাশা হায়াত
ছবিতেই নিমগ্ন বিপাশা হায়াত