এবার চবি মাতাবেন জেমস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন নগর বাউলখ্যাত গায়ক জেমস। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। 

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন নগর বাউল জেমস। এ ছাড়া, থাকবে সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা।’ 

আগামী ১৮ নভেম্বর নানা আয়োজনের মাধ্যমে চবির ৬০ বছরপূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদ্‌যাপিত হবে। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে থাকবে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র, মেলা এবং আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার কয়েকটি স্টলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন তুলে ধরা হবে। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।