দেশের স্বাধীন সংগীতশিল্পীদের আন্তর্জাতিক সংগীতাঙ্গনে প্রতিষ্ঠিত করতে কাজ করছেন দ্য এসএম রেকর্ডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতান মাহমুদ। বিশ্বব্যাপী সংগীত বিতরণ ও স্বত্ব ব্যবস্থাপনা সেবার মাধ্যমে শিল্পীদের আন্তর্জাতিক শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার সংগীতবাজারকে কেন্দ্র করে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বসংগীতের বাজারে নিজেদের কার্যক্রম সম্প্রসারণে মনোযোগী।
দ্য এসএম রেকর্ডস লিমিটেড একটি সংগীত লেবেলভিত্তিক প্রতিষ্ঠান। এটি স্বাধীন সংগীতশিল্পী ও রেকর্ড লেবেলগুলোকে বিশ্বের বিভিন্ন দেশে তাদের গান বিতরণের সুযোগ করে দেয়। শিল্পীদের আন্তর্জাতিক শ্রোতাদের কাছে পৌঁছানো, আয়ের সুযোগ বাড়ানো এবং সংগীতজগতে পেশাগত বিকাশে সহায়তা করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
বর্তমানে আফ্রিকার বেশ কয়েকটি সংগীতবাজারে কার্যক্রম সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে নাইজেরিয়া, ঘানা, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, তানজানিয়া ও জাম্বিয়া। আফ্রিকার পাশাপাশি দক্ষিণ এশিয়ার শিল্পীদের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতেও কাজ করছে তারা। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, দ্য এসএম রেকর্ডস লিমিটেড যুক্তরাজ্যে নিবন্ধিত।
স্বাধীন শিল্পীদের জন্য আন্তর্জাতিক সুযোগ তৈরির অংশ হিসেবে বৈশ্বিক সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম অডিওম্যাকের সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি আন্তর্জাতিক সংগীত প্রচার এবং পেশাগত যোগাযোগ বাড়াতে গ্রুভারের সঙ্গেও অংশীদারত্ব করেছে তারা।
এই সহযোগিতার মাধ্যমে শিল্পীরা আন্তর্জাতিক সংগীত পেশাজীবী, কিউরেটর, গণমাধ্যম এবং প্লেলিস্ট নির্মাতাদের কাছে নিজেদের গান তুলে ধরার সুযোগ পেতে পারেন। এর ফলে নতুন শিল্পীদের পরিচিতি বাড়বে, শ্রোতার পরিধি বিস্তৃত হবে এবং আন্তর্জাতিক সংগীতবাজারে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
সুলতান মাহমুদ বলেন, স্বাধীন সংগীতশিল্পীদের ক্ষমতায়ন, আন্তর্জাতিক সুযোগ তৈরি এবং আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণই তাঁদের প্রধান অগ্রাধিকার। বিশ্বস্ত আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে শিল্পীদের বিশ্বব্যাপী শ্রোতাদের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
সিনেমা নির্মাণ করছেন বিপাশা!
নতুন সিনেমায় তুষি
সংগীতশিল্পী শেখ সাহেদ আলী আইসিইউতে
এবার চবি মাতাবেন জেমস