মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সৈয়দ মহিউদ্দিন আহমদ চৌধুরী শাহীনের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে মৌলভীবাজার পৌর জামায়াত আয়োজিত সদস্য (রুকন) সমাবেশে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।
পৌর আমীর হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আলা উদ্দিন শাহ ও মাওলানা হারুনুর রশিদ তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল আহমেদ ও আব্দুল কুদ্দুছ নোমান এবং সদর আমীর মো. ফখরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
সদস্য সমাবেশে জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, পৌরবাসীর নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও কল্যাণমুখী পৌরসভা প্রতিষ্ঠায় সৈয়দ মহিউদ্দিন আহমদ চৌধুরী শাহীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।
অনুষ্ঠানে জামায়াতের মেয়র প্রার্থী সৈয়দ মহিউদ্দীন আহমদ চৌধুরী শাহীন সমাপনী অধিবেশনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে পৌরবাসীর নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন। পরে মৌলভীবাজার পৌরসভার সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করার তাওফিক কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম।