মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য নেছার আহমেদের ছোট ছেলে ফজলে রাব্বি সাদমান ও জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে মৌলভীবাজার শহর থেকে সাদমান ও নিক্সনকে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সাদমানের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। তিনি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার বাবা মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অধ্যাবদি পলাতক।
অপরদিকে মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে সোমবার (২ অক্টোবর) রাতে গ্রেপ্তার করা হয়। নিক্সনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তারা মৌলভীবাজার শহরে নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলো। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।
ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার