পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম পিএলসি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
এর মধ্যে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কোম্পানির স্পন্সর ও পরিচালকরা এ লভ্যাংশ পাবেন না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বিষয়টি জানা গেছে।
এদিকে, পুঁজিবাজারের জ¦ালানি ও বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম পিএলসি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ২১ টাকা করে নগদ লভ্যাংশ পাবেন। আগামী ২ জানুয়ারি এই প্রতিষ্ঠানটির এজিএম অনুষ্ঠিত হবে।