বাঁশখালীতে মেধাবী শিক্ষার্থীদের পাশে দি অপটিমিস্টস

দি অপটিমিস্টস বাংলাদেশের উদ্যোগে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান গতকাল বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়। 

দি অপটিমিস্টস বাংলাদেশের পরিচালক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন। এ সময় দি অপটিমিস্টস বাংলাদেশের দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতিতে পাঁচটি বিদ্যালয়ের ১৬ জন মেধাবী ও গরিব শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করা হয়।