বিয়ের চার বছর না যেতেেই ভাঙনের সুর ভারতীয় কণ্ঠশিল্পী কণিকা কাপুরের সংসারে। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেই আলাদা হওয়ার কথা জানালেন‘বেবি ডল’ খ্যাত এই গায়িকা। কনিকা সেখানে জানান, অনেক ভাবনাচিন্তা করার পরে তিনি এবং তার স্বামী আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তার ভাষ্য, ‘কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের প্রতি সহানুভূতিশীল থাকুন।’ ইনস্টাগ্রাম স্টোরিতে কণিকা আরও লিখেছেন, ‘প্রিয় বন্ধু ও পরিবার, অনেক ভাবনাচিন্তা ও বিবেচনার পর আমি এবং আমার স্বামী আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়ের জন্য আমি কৃতজ্ঞ। আগামী দিনের জন্য ওর শুভকামনা রইল।’
২০২২ গৌতম হাথিরামানিকে বিয়ে করেন কনিকা। ২০১৪ সাল নাগাদ গৌতম বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কণিকাকে। কিন্তু তিনি রাজি হয়নি। এরপর ২০২০ সালে ফের বিয়ের প্রস্তাব দেন তিনি। বারবার বিয়ের প্রস্তাব পেয়ে এক পর্যায়ে প্রেমে পড়ে যান গায়িকাও। দীর্ঘদিন আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘শুধু গৌতম নয়, ওর গোটা পরিবারই আমায় মেনে নিয়েছে। ভালবেসেছে।’
এর আগেও বিচ্ছেদের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল গায়িকাকে। ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন কণিকা। তার সঙ্গে সংসার পাতেন লন্ডনেই। তাদের ঘরে রয়েছে তিন সন্তান।