মুশফিক-তাসকিনকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে সিরিজ হার এড়ানোর কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে আজ সিলেটে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের এই সিরিজের প্রথমটিতে ঢাকায় ৮ উইকেটে হেরে ০-১ ব্যবধানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে দ্বিতীয় ও শেষটি স্বাগতিকদের জন্য সমতা ফেরানোর লড়াই। এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে উইন্ডিজ। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সব মিলিয়ে দুটি পরিবর্ত্ন এসেছে বাংলাদেশ দলে।

ঘুরে দাড়াতে মরিয়া স্বাগতিকরা সিলেটেও একাদশ সাজিয়েছে ৩ জন স্পিনার ও ২ জন পেসার দিয়ে৷ এতে অফ ফর্মে থাকা তাইজুল ইসলাম নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পেয়েছেন। স্পিন বিভাগে তার সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ এবং নাঈম হাসান। পেস বিভাগে পরিবর্তন এসেছে। মিরপুরে খেলা শরীফুল ইসলামের পরিবর্তে ফিরেছেন তাসকিন আহমেদ। সঙ্গে জুটি বাধবেন হাসান মাহমুদ।

টেস্টে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ২৩ ম্যাচে বাংলাদেশের জয় ৫টি, ক্যারিবীয়দের ১৬টি। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে একই সমীকরণ মেলানোর চ্যালেঞ্জে নামছেন শান্তরা।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাওহীদ হৃদয় ও এবাদত হোসেন।