মিরপুরে প্রাভা হেলথের নতুন শাখার উদ্বোধন

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথ ঢাকার মিরপুরে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। ঢাকাজুড়ে আরও কয়েকটি নতুন শাখা চালুর পরিকল্পনার অংশ হিসেবে এ শাখা চালু করা হয়েছে। এর মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছাকাছি পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সম্প্রসারণ কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।

রোগীকেন্দ্রিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দিয়ে ২০১৮ সাল থেকে বনানীর প্রধান শাখার মাধ্যমে ১০ লাখেরও বেশি রোগীকে সেবা দিয়েছে প্রাভা হেলথ। সমন্বিত স্বাস্থ্যসেবা, নির্ভরযোগ্য রোগনির্ণয় পরীক্ষা এবং টেলিমেডিসিন ও দেশের প্রথম পেশেন্ট অ্যাপসহ আধুনিক ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি রোগীদের আস্থা অর্জন করেছে। মিরপুরে নতুন শাখা চালুর ফলে মিরপুর ও আশপাশের এলাকার বাসিন্দারা নিজ এলাকার কাছাকাছি থেকেই একই মানের স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

৪ নভেম্বর ২০২৬ তারিখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাভা হেলথের অভিজ্ঞ চিকিৎসক, ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী এবং আমন্ত্রিত করপোরেট অতিথিরা।

অনুষ্ঠানে প্রাভা হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আব্দুল মতিন ইমন বলেন, “এখন থেকে মিরপুরের বাসিন্দারা নিজ এলাকার কাছাকাছি একই ছাদের নিচে ফ্যামিলি ডাক্তারের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ইমেজিং সেবা এবং বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন। বনানী শাখায় আমাদের রোগীরা যে মানের স্বাস্থ্যসেবা পেয়ে আসছেন, মিরপুর শাখার প্রতিটি রোগীও সেই একই মানের সেবা পাবেন।”

বাংলাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রাভা হেলথ শুরু থেকেই প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, আধুনিক রোগনির্ণয় পদ্ধতি এবং সমন্বিত চিকিৎসাসেবার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটির মেডিকেল ল্যাবরেটরি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (BAB) মাধ্যমে ISO 15189 অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। এটি ল্যাবরেটরির পরীক্ষার মান ও নির্ভুলতা বজায় রাখার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুসরণের প্রতিফলন।

নতুন এ শাখায় রোগীরা একই স্থানে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবেন। এর মধ্যে রয়েছে ফ্যামিলি মেডিসিন ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ল্যাবরেটরি পরীক্ষা, ইমেজিং, বিভিন্ন মেডিকেল প্রসিডিউর, নার্সিং সেবা, করপোরেট হেলথ চেকআপ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা।

মিরপুর ১১ নম্বরের পল্লবীতে (প্লট ৭, মেইন রোড ৩, সেকশন ৭) অবস্থিত প্রাভা হেলথের নতুন শাখায় প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাস্থ্যসেবা নেওয়া যাবে। এ ছাড়া প্রাভা হেলথ অ্যাপের মাধ্যমে অথবা ১০৬৪৮ নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।

প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সিলভানা কাদের সিনহা বলেন, “প্রাভা হেলথ প্রতিষ্ঠার পেছনে আমার লক্ষ্য ছিল এমন একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে বাংলাদেশিরা আস্থা রাখতে পারেন। এমন এক নির্ভরযোগ্য আশ্রয়, যেখানে রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা হবে, রোগনির্ণয়ের রিপোর্ট হবে সর্বোচ্চ নির্ভুল এবং ভালো চিকিৎসা পাওয়ার জন্য কোনো প্রভাবশালী মানুষের রেফারেন্স লাগবে না। ১০ লাখের বেশি রোগীকে সেবা দেওয়ার পর আজ আমরা সেই একই মানের চিকিৎসাসেবা মিরপুরবাসীর দোরগোড়ায় নিয়ে এসেছি। খুব শিগগিরই ঢাকার আরও অনেক এলাকায় আমাদের সেবার পরিধি বাড়ানো হবে।”

মিরপুরে নতুন শাখার উদ্বোধন প্রাভা হেলথের ধারাবাহিক সম্প্রসারণ এবং বাংলাদেশের আরও বেশি মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘদিনের সেবার মাধ্যমে অর্জিত রোগীদের আস্থা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি আরও বেশি মানুষের কাছে সহজলভ্য, নির্ভরযোগ্য ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সিলভানা কাদের সিনহা প্রতিষ্ঠিত প্রাভা হেলথ বাংলাদেশের একটি সমন্বিত স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক। রোগীকেন্দ্রিক সেবাপদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। ২০১৮ সালে বনানীতে প্রধান শাখা চালুর পর থেকে প্রতিষ্ঠানটি ১০ লাখেরও বেশি রোগীকে সেবা দিয়েছে। প্রাভার সেবার পরিসরে রয়েছে ফ্যামিলি মেডিসিন ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ডায়াগনস্টিক পরীক্ষা, ইমেজিং, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা, বিউটি অ্যান্ড ওয়েলনেস, হোম হেলথ সার্ভিস এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা।

চিকিৎসাসেবায় দক্ষতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে প্রাভা হেলথ প্রতিরোধমূলক, স্বাস্থ্যোন্নয়নমূলক ও রোগ নিরাময়মূলক সেবা প্রদানের পাশাপাশি রোগী ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের মধ্যে দীর্ঘমেয়াদি আস্থাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আসছে।

বাংলাদেশে স্বাস্থ্যসেবায় বেশ কয়েকটি নতুন উদ্যোগের পথিকৃৎ প্রাভা হেলথ। এর মধ্যে রয়েছে দেশের প্রথম পেশেন্ট অ্যাপ এবং প্রথম মলিকিউলার ক্যানসার ডায়াগনস্টিকস ল্যাব। প্রতিষ্ঠানটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 'টেকনোলজি পাইওনিয়ার' স্বীকৃতি অর্জন করেছে। পাশাপাশি হার্ভার্ড বিজনেস স্কুল ও কলাম্বিয়া বিজনেস স্কুলে প্রাভা হেলথের স্বাস্থ্যসেবা মডেল নিয়ে কেস স্টাডি তৈরি হয়েছে।

মানসম্মত স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, নির্ভরযোগ্য ও সুবিধাজনক করে তোলার লক্ষ্যে প্রাভা হেলথ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রাভা হেলথ এবং এর বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: [www.praavahealth](http://www.praavahealth)