পঞ্চগড়ে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-উদ্বোধন 

সারা দেশে শুরু হয়েছে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা স্টেডিয়াম মাঠে শিশু-কিশোরদের মিলনমেলায় এ উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক জিয়া।

এরই ধারাবাহিকতায় পঞ্চগড়েও শুরু হয়েছে এ উৎসব। পঞ্চগড় স্টেডিয়ামে বড় পর্দায় ডিজিটাল মাধ্যমে খুলনা স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বেলুন ও পায়রা উড়িয়ে পঞ্চগড়ে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।