বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের ৪৩৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্যাংকটির প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস. এম. আব্দুল হামিদ, এফসিএ।
সভায় অন্যান্য পরিচালকের মধ্যে উপস্থিত ছিলেন ড. মো. রফিকুল ইসলাম, কামরুল হক মারুফ এবং শেখ আশ্বাফুজ্জামান, এফসিএ।
এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক এবং কোম্পানি সচিব মো. ওমর ফারুক ভূঁঞা উপস্থিত ছিলেন।