পিএসসির ছাদে সোলার সিস্টেম স্থাপনের উদ্যোগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ‘বিডা-ডেসকো মডেল’-এ ১২০.৯৬ বা উপযোগী পরিমাণ কিলোওয়াট-পিক সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ডেসকো ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। পিএসসির পক্ষে উপসচিব (প্রশাসন) মো. ওয়াশীমুল বারী এবং ডেসকোর পক্ষে কোম্পানি সচিব প্রকৌশলী এসএম শাহসুলতান স্বাক্ষর করেন।

স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া বলেন, এ সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে কমিশন ভবনের বিদ্যুৎ চাহিদার একটি অংশ সৌরবিদ্যুতের মাধ্যমে পূরণ করা সম্ভব হবে। ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহমেদ বলেন, কমিশন ভবনের ছাদে ৯,২৪২ বর্গ ফুট জায়গায় ১৩,৪০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বিজ্ঞপ্তি