ডেঙ্গু ও হাম উপসর্গে আরও ১০ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে ৩ শিশু মারা গেছে। সব মিলিয়ে ডেঙ্গু ও হামের উপসর্গে মোট ১০ জনের মৃত্যু হলো। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু ও হাম বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,৩২৭ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৬৯ জন শিশুর। সব মিলিয়ে হামের নতুন রোগী ১,৩৯৬ শিশুর। এই নিয়ে সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে ১,২৭২ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকি ১,১৬৭ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৪ শিশু।