পীরগঞ্জে মাদক কারবারির মোটর সাইকেলে আগুন দিল জনতা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইসাহাক আলী নামে এক মাদক কারবারির মোটর সাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে জনতা। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার হাজিপুর ইউনিয়নের বোর্ডহাট এলাকায় এ ঘটনা ঘটে। ইসাহাক আরীর বাড়ি উপজেলার ভেবড়া গ্রামে।

স্থানীয়রা জানান, এলাকার চিহ্নিত মাদক কারবারি মাদক নিয়ে বোর্ডহাট এলাকায় আসলে তাকে আটক করার চেষ্টা করে সাধারণ জনতা। এসময় নিজের মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় ইসাহাক। পরে বিক্ষুব্ধ জনতা মোটর সাইকেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, ইসহাক একজন মাদক কারবারি। জনগণ তার মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে এমন খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।