মনপুরায় ২৬ পিস ইয়াবাসহ দম্পতি আটক, যা জানা গেল

ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে পতিতাবৃত্তি করার অভিযোগে মিজান নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় স্ত্রীকেও পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই দম্পতির কাছে থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের পুরান হাসপাতাল এলাকার স্লুইসগেট সংলগ্ন ঝোঁপ থেকে তাদের আটক করে স্থানীয়রা। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করে পুলিশ।

আটক মিজান উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা ও স্ত্রী রাণি বেগম (ছদ্মনাম) উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। এলাকায় তিনি জাটকি মিজান নামে পরিচিত।

জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে হোন্ডা চালক মাজেদের সহায়তায় হাজিরহাট ইউনিয়নের পুরাতন হাসপাতাল এলাকার স্লুইসগেট সংলগ্ন বেড়ীবাঁধার ওপর স্ত্রীকে নিয়ে আসে স্বামী মিজান। হোন্ডা চালক মাজেদের মধ্যস্থতায় দুই খদ্দের সাথে ৫ হাজার টাকা চুক্তি করেন স্বামী মিজান। পরে স্থানীয়রা টের পেলে স্বামী-স্ত্রী দুইজনই স্লুইজগেট সংলগ্ন ঝোঁপে লুকিয়ে পড়ে। পরে স্থানীয়রা স্বামী-স্ত্রী দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে হোন্ডা চালক মাজেদ ও দুই  খদ্দের পালিয়ে যায়। পরে রাণি বেগম (ছদ্মনাম) কাছ থেকে ২৬ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে আটক ওই দম্পতি জানান, অভাবের তাড়নায় পেটের দায়ে পতিতাবৃত্তি করছেন তারা। তবে ইয়াবা তাদের নয়। হোন্ডা চালক মাজেদ তাদের কাছে রেখে পালিয়ে যায়।

এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত স্বামী-স্ত্রীকে আটকের পর আদালতে পাঠানো হয়েছে।