রক্ষণাবেক্ষণ শেষে সামিটের এলএনজি সরবরাহ ফের শুরু

রক্ষণাবেক্ষণ কাজ শেষে পুনরায় চালু হয়েছে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল।

আজ দুপুর ১টা থেকে টার্মিনালটির মাধ্যমে গ্যাস পুনরায় রিগ্যাসিফিকেশন শুরু হয়েছে। ফলে দেশের দুটি এলএনজি টার্মিনাল থেকেই জাতীয় গ্যাস গ্রিডে আগের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে।

আজ শনিবার (৭ নভেম্বর) বিকালে পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষে দুপুর ১টা থেকে রিগ্যাসিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে দুটি এলএনজি টার্মিনাল থেকেই জাতীয় গ্যাস গ্রিডে পূর্বের ন্যায় গ্যাস সরবরাহ করা হচ্ছে।

গ্রাহকদের সহযোগিতার জন্য বিজ্ঞপ্তিতে ধন্যবাদ জানিয়েছে পেট্রোবাংলা।