মহাকাব্যিক ইনিংস নিয়ে যা বললেন হৃদয়

২৪২ রানের হার না মানা ইনিংস। তৃতীয় টেস্টেই সেঞ্চুরি করে সেটাকে ডাবলে পরিণত করেছেন। স্যার ডন ব্র্যাডসম্যানের পর এক দিনে সর্বোচ্চ ব্যক্তিগত ২১২ রান করেছেন তাওহীদ হৃদয়। আর তার এই এই ইনিংসে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে সিলেট টেস্টে ৩৮৬ রান এনে দিয়েছেন বাংলাদেশ দলকে। 
 
মহাকাব্যিক এই ইনিংস খেলতে গিয়ে ক্র্যাম্পে পড়েছেন তাওহীদ হৃদয়। দিনের সেরা পারফরম্যারের সংবাদ সম্মেলন করার কথা থাকলেও তাই আসতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতির কথা লিখেছেন এভাবে-
 
'অভিষেক নিয়ে স্বপ্নছিলো অনেক। কিন্তু ব‍্যর্থতা এবং হতাশায় জেদ চেপেছিলো খুব। তবে বিশ্বাস ছিলো আল্লাহ এবং নিজের পরিশ্রমের প্রতি। মহান আল্লাহ খুব তাড়াতাড়ি আশা পূরণ করলেন।
আলহামদুলিল্লাহ…।'