হৃদয় ২৪২ নটআউট; ৩০ রানের লিড নিলো বাংলাদেশ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

শেষ পর্যন্ত সিলেট টেস্টে লিড নিয়েছে বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৮৬ রান তুলে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৩০ রানে এগিয়ে থাকতে পেরেছে। 

তাইজুল আউট হওয়ার পর ৮৫ রানের জুটি গড়ে দিয়ে তাসকিন আহমেদ আউট হলে (২৯ বলে ১২ রান) শেষ হয় বাংলাদেশের  ১১২ ওভারের ইনিংস। চোটের কারণে প্রথম ইনিংসে ব্যাটিং পারছেন না সাদমান ইসলাম। হৃদয় অপরাজিত থেকে যান ২৪২ রান করে।  টেস্টে এটাই বাংলাদেশের ক্রিকেটারদের সর্বোচ্চ রানের ইনিংস। বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি পেয়েছেন হৃদয়। তবে প্রথম সেঞ্চুরিকে ডাবলে পরিণত করা প্রথম ক্রিকেটার তিনিই।

হৃদয় তাঁর ইনিংসে ছক্কা মেরেছেন ১১টি। টেস্টে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা আছে ওয়াসিম আকরাম ও যশস্বী জয়সোয়ালের, ১২টি করে। ১১টি ছক্কা মেরেছেন হৃদয় ছাড়া আরও ছয়জন।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৫৬

বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৮৮/৩) ১১১.৫ ওভারে ৩৮৬ (হৃদয় ২৪২*, মুশফিক ৩৪, লিটন ৮, মিরাজ ১৬, হাসান ১, তাইজুল ২২, তাসকিন ১২, সাদমান আহত অনুপস্থিত; সিলস ১৫.৫-২-৫৮-২, জোসেফ ২০-৫-৮২-১, গ্রেভস ৬-২-১০-১, ওয়ারিক‍্যান ৪১-৭-১০৪-৪, বিশপ ১৬-১-৫৯-০, চেজ ১৩-২-৬৬-১)

 

সর্বশেষ সর্বাধিক পঠিত