চট্টগ্রামে আ. লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের নাম ও রাজনৈতিক পরিচয় জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

নগরের বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় অনুষ্ঠিত মিছিল থেকে

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে তাদের আটক করা।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে হঠাৎ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পোর্ট কানেকটিং রোডে একটি মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিলে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপসহ পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ছয় পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে বন্দর থানায় একটি মামলা করা হয়েছে।