মতিঝিল বিভাগে গ্রেপ্তার ৬৫

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

শনিবার (৭ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৬ নভেম্বর) মতিঝিল বিভাগের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মতিঝিল থানার তিনজন, পল্টন থানার চার, সবুজবাগ থানার ১৮, খিলগাঁও থানার ১৫, রামপুরা থানার দুই, শাহজাহানপুর থানার ১১ ও মুগদা থানার ১২ জন রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত