জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা র্যালিতে অংশ নিয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে বিকেবি জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক মো. জাহিদ হোসেনের নেতৃত্বে ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ র্যালিতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম সমন্বয়ক সৈয়দ লিয়াকত হোসেন, সিবিএ সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন এবং উইমেন ফেডারেশনের নেতৃবৃন্দ।