শ্যারন স্টোনের হাতে সম্মাননা পেলেন হান্না ওয়াডিংহ্যাম

হলিউডের তারকাদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের ‘উইমেন ইন ফিল্ম অনার্স’। গত ৫ নভেম্বর দ্য বেভারলি হিলটনে আয়োজিত এ অনুষ্ঠানে নজর কেড়েছেন অভিনেত্রী শ্যারন স্টোন ও হান্না ওয়াডিংহ্যাম। কালো চামড়ার পোশাকে অনুষ্ঠানে উপস্থিত হন ‘বেসিক ইনস্টিংক্ট’খ্যাত শ্যারন। অন্যদিকে ফিরোজা রঙের সাটিন গাউনে নজর কাড়েন ‘টেড ল্যাসো’ অভিনেত্রী হান্না।

অনুষ্ঠানে টেলিভিশনে নারীদের প্রতিনিধিত্ব ও অধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে হান্নার হাতে ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড ফর অ্যাডভোকেসি ইন টেলিভিশন’ তুলে দেন শ্যারন স্টোন। পুরস্কার গ্রহণের আগে দুই অভিনেত্রীকে হাস্যোজ্জ্বল মুহূর্তে একসঙ্গে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমা হায়েক, জেন ফন্ডা, কেরি ওয়াশিংটন, অলিভিয়া মুন ও এমি রসমসহ অনেকে। এ আয়োজনে মানবিক কর্মকা-ের স্বীকৃতি হিসেবে ‘জেন ফন্ডা হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’ পেয়েছেন সালমা হায়েক। বিনোদন জগতে নারীদের অবদান, নেতৃত্ব ও সমান সুযোগ প্রতিষ্ঠায় কাজ করা ব্যক্তিদের সম্মান জানাতেই প্রতি বছর আয়োজন করা হয় এই অনুষ্ঠান।