বিপ্লব ও সংহতি দিবসে ঢাকা মহানগর উত্তর বিএনপির সার্বভৌমত্ব র‍্যালি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার রাজধানীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা জামানের নেতৃত্বে এক বিশাল সার্বভৌমত্ব র‍্যালি বের  হয়। এই বর্ণাঢ্য র‍্যালিতে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

এ সময় নেতাকর্মীদের হাতে ছিল নানা রঙের ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা এবং দলীয় প্রতীক। মিছিলটি সুশৃঙ্খলভাবে রাজপথ প্রদক্ষিণ করে।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা শহীদ রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন বহন করেন। দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানীর রাজপথ।

র‍্যালি শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা জামান গণমাধ্যমকে বলেন, 'ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আয়োজিত এই র‍্যালি দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য সাক্ষী হয়ে থাকবে।'