কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ

২০২৬ সালে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি দেবে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ। সংবর্ধনা আয়োজনের জন্য সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চুকে আহ্বায়ক ও  সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনিকে সদস্য সচিব করে একটি উপকমিটি গঠন করা হয়েছে।

ঢাকায় বসবাসরত সিলেট বিভাগের বাসিন্দাদের যে সব সন্তান ন্যূনতম জিপিএ ৪.০০ পেয়েছে তাদেরকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নির্ধারিত ফরমে রেজিস্ট্রেশন করার জন্য উপকমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নির্ধারিত ফরম পূরণ করে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নিজস্ব অফিস ৬০/২, নয়াপল্টন (২য় তলা), ঢাকা-১০০০ এ সরাসরি অথবা +8801712025842,  +8801712550366 হোয়াটসঅ্যাপ নাম্বারে  বা sbupdhaka@gmail.com ই-মেইল এ পাঠাতে হবে। উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা হলে ফরম পাঠিয়ে দেওয়া হবে।