জিপিএ নয়, মেধা ও দক্ষতায় স্কলারশিপ দেবে সোনারগাঁও ইউনিভার্সিটি

প্রচলিত জিপিএর পরিবর্তে মেধা ও বিভিন্ন দক্ষতার ভিত্তিতে শিক্ষার্থীদের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার স্কলারশিপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। 

এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গ্রিন রোড ক্যাম্পাসে ‘SU Future Leader-2027’ শীর্ষক দক্ষতাভিত্তিক স্কলারশিপ কার্যক্রম এবং ‘Spring Admission Fair 2027’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘SU Future Leader-2027’ কার্যক্রমের আওতায় স্প্রিং ২০২৭ সেমিস্টারে ২২টি প্রোগ্রামের মোট ৬৪ জন শিক্ষার্থীকে তিনটি ক্যাটাগরিতে স্কলারশিপ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ২১টি ফুল-ফান্ডেড স্কলারশিপ, ২১টি টিউশন ফি ওয়েভার এবং ২২টি সেমিস্টার ফি ওয়েভার।

ফুল-ফান্ডেড স্কলারশিপের আওতায় পুরো প্রোগ্রামের টিউশন ফি ও সেমিস্টার ফি মওকুফ করা হবে। পাশাপাশি ভর্তি ফি এবং প্রথম সেমিস্টারে পরিশোধিত ফিও ফেরত দেওয়া হবে। টিউশন ফি ওয়েভারের ক্ষেত্রে পুরো প্রোগ্রামের টিউশন ফি এবং সেমিস্টার ফি ওয়েভারের ক্ষেত্রে পুরো প্রোগ্রামের সেমিস্টার ফি মওকুফ করা হবে।

প্রতিটি প্রোগ্রামের জন্য পৃথক প্রতিযোগিতার আয়োজন করা হবে। ফলে শিক্ষার্থীরা নিজ নিজ প্রোগ্রামের সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে স্কলারশিপ অর্জনের সুযোগ পাবেন। তবে এলএলবি প্রোগ্রামে স্কলারশিপ দেওয়া হবে সেমিস্টার ফির ওপর।

স্কলারশিপের বিস্তারিত নিয়মাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট scholarship.su.edu.bd এবং [www.su.edu.bd-এ](http://www.su.edu.bd-এ) পাওয়া যাবে। এ ছাড়া যেকোনো তথ্যের জন্য ১৬৭০১ নম্বরে যোগাযোগ করা যাবে।

ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান, উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ডিন, শিক্ষক ও কর্মকর্তারা।