গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ স্পোর্টসফেস্টের সমাপ্তি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে সপ্তাহব্যাপী ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ নভেম্বর) গুলশান ইয়ুথ ক্লাব বাস্কেটবল কমপ্লেক্স, গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তাদের উপস্থিতিতে দেশের ক্রীড়াঙ্গনে যুবসমাজের সম্পৃক্ততা এবং ক্রীড়া সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারি জেনারেল ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ইফফাত আমবারিন জয়া ও এম. আমীর আলী মোস্তফা, ট্রেজারার রেশাদ হোসেন খান এবং প্রেস, মিডিয়া অ্যান্ড মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু। এ ছাড়া ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ও আয়োজক কমিটির সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘উল্লাস ২০২৬’-এর গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করিম। আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি ও সিলভার স্পনসর প্রতিষ্ঠানের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নাবিলা খালিদ এবং সিলভার স্পনসর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান।

গত ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ ক্রীড়া উৎসবে দেশের ২৪টি স্বনামধন্য ক্লাবের ১ হাজার ২০০-এর বেশি ক্রীড়াবিদ ও অংশগ্রহণকারী অংশ নেন। সপ্তাহব্যাপী আয়োজনে ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮-বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ ও আর্ম রেসলিংসহ মোট ১৩টি ক্রীড়া ও প্রতিযোগিতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সেক্রেটারি জেনারেল ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান। বক্তব্যে তিনি তরুণ প্রজন্মের নেতৃত্ব, শৃঙ্খলা, দলগত চেতনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

‘উল্লাস ২০২৬’-এর সফল আয়োজনের জন্য অংশগ্রহণকারী ক্লাব, ক্রীড়াবিদ, সহযোগী প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী, অতিথি ও স্পনসরদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত