বিজয়নগরে জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আয়োজনে ১০ জন নারী পুরুষের মাঝে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে উপহারস্বরূপ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।  

রবিবার (৮ নভেম্বর) বিকালে সাড়ে ৪ টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কচুয়ামুড়া মারকাযুল কোরআন মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মোবারক হোসাইন আকন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী ইব্রাহীম।

আদহাম মাইনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসান, জামায়াতে ইসলামী বিজয়নগর উপজেলা শাখার আমির মাওলানা আবু সাঈদ সরকার, সহকারী সেক্রেটারি ও পাহাড়পুর ইউপি জামায়াতে ইসলামীর মনোনীত চেয়রাম্যান প্রার্থী মো. ইসহাক সরকার। 

অনুষ্ঠানে পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নারী পুরুষ ১০জনকে একটি করে সেলাই মেশিন উপহার দেয়া হয়। অনুষ্ঠানে জেলা উপজেলা ও পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।